সর্বশেষ

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

US Visa l8kvCyiProbashir city Popup 19 03

যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের শতভাগ নিশ্চয়তা নেই বলে স্পষ্ট জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। আজ শনিবার (২৮ মার্চ) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তামূলক পোস্টে এই তথ্য জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

ওই পোস্টে জানানো হয়েছে, পাসপোর্টে যুক্তরাষ্ট্রের একটি বৈধ ভিসা থাকা মানেই দেশটিতে প্রবেশের চূড়ান্ত নিশ্চয়তা নয়। একজন ভ্রমণকারী শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি না এবং সেখানে কত দিন অবস্থান করতে পারবেন, তার চূড়ান্ত সিদ্ধান্ত ও শর্তাবলি নির্ধারণ করে থাকেন সংশ্লিষ্ট প্রবেশস্থলের দায়িত্বে থাকা ইমিগ্রেশন বা অভিবাসন কর্মকর্তা। অর্থাৎ, বৈধ ভিসা থাকা সত্ত্বেও ইমিগ্রেশন কর্মকর্তা চাইলে যৌক্তিক কারণে যে কাউকে দেশটিতে প্রবেশে বাধা দিতে পারেন।

0a57c75d57dccfb59b26c07be5ce4a45

ভিসাধারীদের সতর্ক করে মার্কিন দূতাবাসের ওই পোস্টে আরও বলা হয়, অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা গুরুতর অপরাধ। এ ছাড়া ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়, এমন কোনো কাজে (যেমন পর্যটক ভিসায় গিয়ে চাকরি করা) জড়িত হওয়াও মার্কিন আইনে বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য হয়। এ ধরনের আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ভবিষ্যতে ওই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপিত হতে পারে।

মার্কিন দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, সঠিকভাবে ভিসার শর্ত মেনে চলা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব। নিয়ম মেনে দেশটিতে অবস্থান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ দেশে ফিরে আসার ওপরই মূলত পরবর্তী ভিসা প্রাপ্তি বা ভ্রমণের সুযোগ নির্ভর করে। সম্প্রতি ভিসা জালিয়াতি ও মেয়াদ শেষে অতিরিক্ত সময় অবস্থানের বিষয়ে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি আরোপের অংশ হিসেবেই দূতাবাস থেকে নিয়মিত বিরতিতে এমন সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03