সর্বশেষ

যুদ্ধের মধ্যেই সৌদি গেলেন জামায়াত আমীর

1767876427 b9266e464986104f678c9ac7cb479eecCity ads Investment (1)

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বিদেশ সফরে গেছেন ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় এই নেতা মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব সফরে গেছেন। আগামী ৬ মার্চ সকালে তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সফরের তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার এই সফর রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। তবে দলীয় পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ ধর্মীয় উদ্দেশ্যেই নির্ধারিত পূর্বসূচি অনুযায়ী সম্পন্ন হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup