সর্বশেষ

সৌদি থেকে বিতাড়িত হলেন ১৩ হাজার প্রবাসী

Saudi depot news Migration Concern 23 697349ad2c8a1City ads Investment (1)

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে আরও ২১ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে ১৩ হাজার ২১৩ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৫ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত অভিযানে আটক করা হয়েছে মোট ২১ হাজার ২৯ জনকে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ৮৭৫ জন, সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনে ৪ হাজার ৭৭৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩৭৬ জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ২ হাজার ৩০৭ জনকে আটক করা হয়েছে, যাদের ৫২ শতাংশ ইথিওপিয়ার ও ৪৭ শতাংশ ইয়েমেনের নাগরিক। অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন ৭৫ জন। পাশাপাশি আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, কাজ বা পরিবহন সুবিধা দেওয়ার অভিযোগে ২৯ জন ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

বর্তমানে মোট ২৩ হাজার ৩১২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে ২২ হাজার ৪০ জন পুরুষ এবং ১ হাজার ২৭২ জন নারী। আটককৃতদের মধ্যে ১৬ হাজার ১২১ জনকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে এবং ২ হাজার ২৭০ জনকে ভ্রমণের টিকিট নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup