কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক স্থাপনের ঘটনায় প্রবাসীর স্ত্রীর অভিযোগে পরকীয়া প্রেমিক আল আমিন (৩৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার(০৯ ফেব্রুয়ারি) ভোরে শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ।
অভিযোগকারী নারী পৌর শহরের কমলপুর এলাকার ভাড়াটিয়া ও ইটালী প্রবাসীর স্ত্রী। অভিযুক্ত ব্যক্তি পৌর শহরের উত্তর পাড়া রমজান আলী মিয়ার বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।
আরও
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, অভিযোগকারী নারী আল আমিনের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে একটি ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। থানা পুলিশ মামলা কাগজ হাতে পেয়ে অভিযোগকারী নারীকে পরীক্ষা নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ৭ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে অভিযুক্ত আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো জানান, অভিযোগকারী নারীর স্বামী ইটালী প্রবাসী। আল আমিন অভিযোগকারী নারীর বাসায় ইলেক্ট্রিশিয়ানের কাজ করতে গিয়ে তাঁর সাথে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ের বিয়ের প্রলোভনে ওই নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করে আল আমিন। আজ রোববার দুপুরে অভিযুক্ত আল আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।











