সর্বশেষ

ওমানে শিশু নির্যাতনের ঘটনায় হাজার হাজার মামলা

n oman!City ads Investment (1)

ওমানে গত এক বছরে শিশু নির্যাতনের ভয়াবহ সব ঘটনার খবর পাওয়া গেছে। দেশটির পাবলিক প্রসিকিউশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ওমানে শিশু নির্যাতনের মোট ৩ হাজার ৬০০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নির্যাতনের ধরনগুলোও ছিল শিউরে ওঠার মতো।

সবচেয়ে বেশি ১ হাজার ২৪৫টি মামলা হয়েছে শিশুদের যৌন হয়রানি সংক্রান্ত বিষয়ে। আর শিশুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের সহিংসতায় মামলা হয়েছে ১২১২টি। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের অপরাধপ্রবণতার দিকে ঠেলে দেওয়ায় ৮৪৬টি মামলা, শিশু ধর্ষণের ঘটনায় ১০৬, এবং ভিক্ষাবৃত্তিতে শিশুদের ব্যবহারের ৬৮টির মতো ঘটনাও ঘটেছে। প্রযুক্তির অপব্যবহার করে শিশুদের পর্নোগ্রাফিতে সম্পৃক্ত করা এবং মৌলিক শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার মতো অভিযোগও নথিবদ্ধ হয়েছে।

পাবলিক প্রসিকিউশনের মুখপাত্র এবং সহকারী পাবলিক প্রসিকিউটর ড. রশিদ বিন ওবায়েদ আল কাবি এই পরিস্থিতিকে অত্যন্ত “উদ্বেগজনক” বলে অভিহিত করেছেন। একটি উদাহরণ দিয়ে তিনি জানান, এক কিশোর দুই বছর ধরে মাদকাসক্ত থাকলেও তার পরিবার বিষয়টি জানতেই পারেনি। তিনি অভিভাবকদের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, “আপনার সন্তানদের ধর্মীয় শিক্ষা, ঐতিহ্য এবং সুশিক্ষার ভিত্তিতে গড়ে তুলুন। সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ডিভাইসের ওপর তাদের মানুষ করার দায়িত্ব ছেড়ে দেবেন না।” পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় শিশু অধিকার রক্ষায় ও দেশজুড়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারণার আহ্বান জানিয়েছে ওমান সরকার।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup