সর্বশেষ

দারুণ সুখবর দিলো ওমান এয়ার

Oman airCity ads Investment (1)

ওমানের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ওমান এয়ারের বহরে যুক্ত হলো বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮। আর এর মধ্যে দিয়ে গত এক বছরে সাতটি নতুন উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনা সফল হলো। সর্বশেষ বিমানটি বহরে যুক্ত হওয়ার পর সংস্থাটির মোট সচল উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টি।

কর্তৃপক্ষের প্রত্যাশা, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮–কে কেন্দ্র করে স্বল্প ও মাঝারি দূরত্বের রুটে সেবা আরও গতিশীল হবে। পাশাপাশি আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক শক্তিশালী হবে এবং বিভিন্ন গন্তব্যে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংস্থাটি জানায়, নতুন উড়োজাহাজটি আধুনিক প্রযুক্তিনির্ভর হওয়ায় একইসঙ্গে ব্যয়সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। উন্নত ইঞ্জিন প্রযুক্তির মাধ্যমে জ্বালানি খরচ কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণও তুলনামূলকভাবে কম হবে—যা ওমান এয়ারের টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সহায়ক বলে মনে করছে কর্তৃপক্ষ। যাত্রীসেবার মান উন্নত করতে এতে শব্দ-নিয়ন্ত্রণ প্রযুক্তি ও আধুনিক কেবিন ডিজাইন যুক্ত করা হয়েছে, ফলে ভ্রমণের অভিজ্ঞতা আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় হবে।

তবে বর্তমান বিনিয়োগ পর্ব শেষ হলেও ওমান এয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা থেমে নেই। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৮ সাল থেকে দীর্ঘপাল্লার অপারেশন সম্প্রসারণের অংশ হিসেবে আরও ছয়টি বড় আকারের ওয়াইড-বডি উড়োজাহাজ বহরে যুক্ত করার প্রস্তুতি চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup