সর্বশেষ

৩৯ হাজার প্রবাসীকে দেশছাড়া করল সৌদি

Saudi depot news Migration Concern 23 697349ad2c8a1Probashir city Popup 19 03

সৌদি আরবে চলমান সাঁড়াশি অভিযানে গত তিন সপ্তাহে ৩৯ হাজারেরও বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসের শুরু থেকে ২১ তারিখ পর্যন্ত চালানো বিভিন্ন অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৫৪ হাজারের বেশি বিদেশি নাগরিক। আবাসন বিধি, শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে প্রতি সপ্তাহেই হাজার হাজার প্রবাসীকে গ্রেপ্তার ও বহিষ্কারের এই প্রক্রিয়া অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

জানুয়ারির প্রথম সপ্তাহে বা ১ থেকে ৭ জানুয়ারি বিভিন্ন অপরাধে ১৮ হাজার ৮৩৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ১০ হাজার ১৯৫ জনকে আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়। অভিযানের দ্বিতীয় সপ্তাহে বা ৮ থেকে ১৪ জানুয়ারি গ্রেপ্তারের সংখ্যা ছিল ১৮ হাজার ৫৪ জন এবং এই সময়ে দেশ ছাড়তে বাধ্য করা হয় ১৪ হাজার ৬২১ জনকে। অন্যদিকে, তৃতীয় সপ্তাহে বা ১৫ থেকে ২১ জানুয়ারির সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, আরও ১৮ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই সময়ে বহিষ্কার করা হয়েছে ১৪ হাজার ৪৫১ জন অবৈধ প্রবাসীকে। সব মিলিয়ে বছরের প্রথম তিন সপ্তাহেই বহিষ্কৃত প্রবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ২৬৭ জনে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে অর্ধেকেরও বেশি আবাসন বা ইকামা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন। এছাড়া একটি বড় অংশকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধভাবে সীমান্ত পার হওয়া এবং শ্রম আইন ভঙ্গের দায়ে। বর্তমানে আরও প্রায় ২৫ থেকে ৩০ হাজার প্রবাসী বহিষ্কারের অপেক্ষায় রয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03