সর্বশেষ

ভারতে ডুবে যাচ্ছে বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার

Bangladeshi ship sinks in India, 12 sailors rescuedProbashir city Popup 19 03

ভারত থেকে ফ্লাই অ্যাশ (ছাই) বোঝাই বাংলাদেশি কার্গো জাহাজ ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর দ্বীপের কাছে কচুবেড়িয়া ও লট নম্বর ৮-এর মধ্যবর্তী মুড়িগঙ্গা নদীতে ডুবো চরে ধাক্কা খেয়ে ‘এমভি তামজিদ নাসির’ নামের বাংলাদেশি জাহাজটি দুর্ঘটনার মুখে পড়ে এবং ডুবে যায়। তবে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় জাহাজটির ১২ নাবিককে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোট মাপের ওই কার্গো জাহাজটি দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ থেকে প্রচুর পরিমাণে ফ্লাই অ্যাশ বোঝাই করে বাংলাদেশের দিকে ফিরছিল। মুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় ভাটার টানে নদীগর্ভে জেগে থাকা একটি বিশালাকার চরে সজোরে ধাক্কা খায়। আচমকা ধাক্কায় জাহাজের নিচের অংশ ফেটে যায় এবং হু হু করে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ভারসাম্য হারিয়ে বার্জটি নদীতে ডুবতে শুরু করে।

জাহাজ ডুবতে দেখে চিৎকার শুরু করেন নাবিকরা। সেই সময় নদীতে থাকা অন্যান্য ট্রলার দ্রুত তৎপরতার সঙ্গে এগিয়ে এসে জাহাজটিতে সেসময় অবস্থানরত ১২ নাবিককেই অক্ষত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে জাহাজটি পুরোপুরি না ডুবলেও সেটির সিংহভাগ অংশই বর্তমানে পানির নিচে চলে গেছে। এ ঘটনায় টন টন ফ্লাই অ্যাশ নদীগর্ভে মিশে নদীর বাস্তুতন্ত্র বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়েই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ কর্মকর্তারা এবং সেচ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। মুড়িগঙ্গা নদীতে অন্যান্য জাহাজ চলাচলের পথে এই দুর্ঘটনাগ্রস্থ জাহাজটি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে কলকাতা পোর্ট ট্রাস্টকেও বিষয়টি জানানো হয়েছে। জাহাজটি উদ্ধারের জন্য এর বাংলাদেশি মালিক কর্তৃপক্ষকেও জানানোর পাশাপাশি সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03