সর্বশেষ

১৪ হাজার প্রবাসীর ভিসা বাতিল করল সৌদি আরব

Illegal immigrants are not spared in saudi arabia!Probashir city Popup 19 03

সৌদি আরবে অবৈধভাবে বসবাস করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত এক সপ্তাহের অভিযানে ১৮ হাজার ৫৪ জনকে আটক করার পাশাপাশি ১৪ হাজার ৬২১ জনকে ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারির মধ্যে পরিচালিত এই যৌথ অভিযানে আবাসন বা রেসিডেন্সি আইন লঙ্ঘন করায় ১১ হাজার ৩৪৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন অমান্য করায় ৩ হাজার ৮৫৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৮৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা কাজ দিয়ে সহায়তা করার অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ২৭ হাজার ৫১৮ জন প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে ১ হাজার ৯৬৬ জন নারী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, যদি কোনো ব্যক্তি অনুপ্রবেশকারীদের সৌদি আরবে প্রবেশে সাহায্য করে, পরিবহন সেবা দেয় অথবা থাকার জন্য আশ্রয় কিংবা যেকোনো ধরনের সহায়তা প্রদান করে, তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। পাশাপাশি অপরাধীকে ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং এই কাজে ব্যবহৃত যানবাহন ও ঘরবাড়ি বাজেয়াপ্ত করার আইনি বিধান রাখা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03