সর্বশেষ

সুখবর, ওমানসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশে যাওয়া যাবে ট্রেনে!

Oman trianCity ads Investment (1)

গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) অঞ্চলে বহুল প্রতীক্ষিত রেল যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়নে নতুন গতি এসেছে। সদস্য রাষ্ট্রগুলো ধারাবাহিকভাবে সমঝোতা চুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং যৌথ প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ায় ‘ইউনিফায়েড জিসিসি রেলওয়ে প্রজেক্ট’ আরও বাস্তবসম্মত রূপ পাচ্ছে। গালফ রেলওয়ে অথরিটি ২০২৫ সালের সেপ্টেম্বরে জানায়, ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ উপসাগরীয় রেল নেটওয়ার্ক চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সৌদি আরব ও কাতার সম্প্রতি রিয়াধ–দোহার মধ্যে ৭৮৫ কিলোমিটার দীর্ঘ উচ্চগতির বৈদ্যুতিক রেললাইন নির্মাণের চুক্তি করেছে। ছয় বছরের সময়সীমায় সম্পন্ন হওয়ার কথা এ প্রকল্পটি। কার্যক্রম শুরু হলে দুই দেশের রাজধানীর দূরত্ব মাত্র দুই ঘণ্টায় কমে আসবে। ঘণ্টায় ৩০০ কিলোমিটারগতির বেশি বেগে চলা ট্রেনটি বছরে এক কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা রাখবে। রুটটি সৌদির রিয়াধ, হোফুফ, দাম্মামসহ গুরুত্বপূর্ণ শহরের মধ্য দিয়ে কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর এবং দোহা হামের আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সংযুক্ত হবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যে ‘হাফিত রেল’ প্রকল্প দ্রুত এগোচ্ছে। আল আইন হয়ে ইউএই’র ইত্তিহাদ রেল নেটওয়ার্ককে ওমানের সোহার বন্দরের সঙ্গে যুক্ত করবে ২৩৮ কিলোমিটার দীর্ঘ এই রুটটি, যার আনুমানিক ব্যয় ২.৫ বিলিয়ন ডলার। যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হবে, যা আবুধাবি–সোহার–আল আইনের ভ্রমণ সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে এবং দু’দেশের কার্গো পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

এ ছাড়া, সৌদি আরব ও কুয়েতের মধ্যকার আন্তঃদেশীয় রেল সংযোগ প্রকল্প ২০২৬ সালে নির্মাণ পর্যায়ে প্রবেশ করবে এবং ২০২৮ সালের মধ্যেই ৬৫০ কিলোমিটার রেললাইন চালুর পরিকল্পনা রয়েছে। আল শাদাদিয়া থেকে রিয়াধ পর্যন্ত এই রুটটি আঞ্চলিক বাণিজ্য ও যাত্রী পরিবহনকে আরও সুদৃঢ় করবে।

সৌদি আরব–বাহরাইন সংযোগে ‘কিং হামাদ কজওয়ে রেল প্রজেক্ট’ও সমানভাবে অগ্রসর হচ্ছে। নতুন ৫৭ কিলোমিটার দ্বৈত রেললাইন এবং চার লেন সড়ক নিয়ে নির্মিত এই কজওয়ে পুরনো কিং ফাহাদ কজওয়ের সমান্তরালে হবে এবং বাহরাইনের পরিকল্পিত কিং হামাদ ইন্টারন্যাশনাল স্টেশনকে দাম্মাম রেলস্টেশনের সঙ্গে যুক্ত করবে। ভবিষ্যতে বাহরাইনের মেট্রো নেটওয়ার্কও এই রুটের সঙ্গে সংযুক্ত হবে।

এ ধারাবাহিক উন্নয়নের ফলে ২০৩০ সালের শেষ দিকে জিসিসি অঞ্চলে রাজধানী, বন্দর ও বিমানবন্দরগুলোর মধ্যে নির্বিঘ্ন আন্তঃদেশীয় যাতায়াত ও বাণিজ্য পরিবহনের নতুন যুগ সূচিত হবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup