সর্বশেষ

পরকীয়া প্রেমিকার সঙ্গে কেনাকাটা করতে গিয়ে স্ত্রীর কাছে হাতেনাতে ধরা যুবক

Young man caught red handed by wife while shopping with extramarital loverProbashir city Popup 19 03

পরকীয়া প্রেমিকার সঙ্গে কেনাকাটা করতে গিয়ে স্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়লেন এক যুবক। ধরা পড়ার পর রাস্তায় তিনজনের মধ্যে টানাহেঁচড়া, চিৎকার–চেঁচামেচি ও বাকবিতণ্ডার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

নাটকীয় এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরের নন্দা নগর এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম সন্দীপ শামি, যিনি শহরের নগর প্রশাসন দপ্তরের কর্মচারী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, গত ১০ অক্টোবর রাতে করবা চৌথ উৎসবের দিন সন্দীপ পরকীয়া প্রেমিকাকে নিয়ে বাজারে কেনাকাটা করতে বের হন। হঠাৎ সেখানে পৌঁছে যান তার স্ত্রী এবং স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্ত্রী এক হাতে স্বামী ও অন্য হাতে তার পরকীয়া প্রেমিকাকে ধরে টানছেন এবং জোরে জোরে চিৎকার করছেন। স্বামী ও তার প্রেমিকা তাকে শান্ত করার চেষ্টা করলেও ওই নারী তাদের ছাড়তে অস্বীকার করেন। প্রায় আধা ঘণ্টা ধরে রাস্তায় চলে এই তীব্র বাকবিতণ্ডা।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের অনেকে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় কেউ কেউ স্ত্রীর সাহসের প্রশংসা করছেন, আবার কেউ বলছেন, অন্যের ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে না আনাই ভালো ছিল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03