সর্বশেষ

এবার ভিসা ছাড়াই ৩৮ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Bangladeshis can now travel to 38 countries without a visaProbashir city Popup 19 03

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশের অবস্থান এখন ১০০তম, যেখানে তিন মাস আগে প্রকাশিত সূচকে অবস্থান ছিল ৯৪তম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৮টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। জুলাই মাসে প্রকাশিত আগের তালিকায় এই সংখ্যা ছিল ৩৯। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক ভ্রমণনীতির পরিবর্তনের প্রভাবেই এ অবনমন ঘটেছে।

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপান। চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন ও সুইজারল্যান্ড, আর পঞ্চম স্থানে আছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।

অন্যদিকে বড় ধরনের অবনমন ঘটেছে যুক্তরাষ্ট্রের, যা হেনলি পাসপোর্ট সূচক চালুর ২০ বছর পর প্রথমবারের মতো শীর্ষ দশ থেকে ছিটকে পড়েছে। বর্তমানে দেশটির অবস্থান ১২তম, মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে।

বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসায় যে ৩৮টি দেশে যেতে পারেন, তার মধ্যে রয়েছে — ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কেনিয়া, ফিজি, বাহামা, বলিভিয়া, সেশেলস, সিয়েরা লিওন, ডমিনিকা, গ্রেনাডা, সামোয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, তিমুর, টুভ্যালু ও ভানুয়াতু। এসব দেশের মধ্যে কিছুতে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়, আবার কিছু দেশের ক্ষেত্রে ই-ভিসা নিতে হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03