Long Popup (2)
সর্বশেষ

ওবায়দুল কাদেরের প্রভাব খাটিয়ে, প্রবাসীর জমিদখল চেষ্টা

Expatriates attempt to seize land using obaidul quader's influenceProbashircityWebPopupUpdate

ফেনীতে প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রভাব ব্যবহার করে। অভিযোগকারী আফছারুল আলম শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন। সম্মেলনের ব্যানারে লেখা ছিল— “ওবায়দুল কাদের ও ফ্যাসিস্টদের প্রভাব খাটিয়ে প্রবাসীর জায়গা দখলের পাঁয়তারা”।

লিখিত বক্তব্যে আফছারুল আলম জানান, তিনি ১৯৯১ সালে মধুপুর মৌজায় ৩৯.৫০ শতাংশ জমি ৮ লাখ টাকায় ক্রয় করে রেজিস্ট্রি করেন। জমিটি সাফ কবলা দলিলের মাধ্যমে তার নামে নিবন্ধিত হয় এবং পরবর্তীতে জরিপ ও খতিয়ানেও তার মালিকানা নিশ্চিত হয়। বর্তমানে জমিটির খাজনাও ২০২৫-২৬ সাল পর্যন্ত পরিশোধ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযোগে বলা হয়, সম্প্রতি স্থানীয় প্রভাবশালী মহল তার কাছে চার কোটি টাকা চাঁদা দাবি করেছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রতিপক্ষ তার বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে এবং একাধিক মিথ্যা মামলা দায়ের করেছে। এর মধ্যে দুটি মামলায় ইতোমধ্যে আদালত তার পক্ষে রায় দিয়েছেন বলে উল্লেখ করেন আফছারুল।

তিনি আরও জানান, জমিটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় সেখানে জঙ্গল তৈরি হয়েছিল। সম্প্রতি বালু ভরাটের কাজ শুরু করলে গত ৯ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) শ্রমিকদের আটক করে জরিমানা করেন। এ সময় তাকে বা তার প্রতিনিধিদের কোনো নোটিশ না দিয়েই ব্যবস্থা নেওয়া হয় বলে অভিযোগ তার।

আফছারুল আলমের দাবি, এই পুরো ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেত্রী নাসরিন আক্তার শিমনের ভূমিকা রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “আমার জমি দখলের ষড়যন্ত্র চলছে। প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রচার করুন এবং দখল চক্রের মুখোশ উন্মোচন করুন।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate