সর্বশেষ

বিদেশে থাকলেও বাংলাদেশে এসেই হজে যেতে হবে

HojjProbashir city Popup 19 03

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অনাবাসী বাংলাদেশিদের হজে যেতে হলে তাদের নিজ দেশ থেকে সরাসরি যাত্রা করতে হবে। যে দেশে তারা বর্তমানে বসবাস করছেন, সেই দেশ থেকে হজের জন্য সৌদি আরব যাওয়ার অনুমতি নেই।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) হজ-১ শাখা থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, কোনও দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রী অন্য কোনো দেশ থেকে সৌদি আরবে যেতে পারবেন না। এটি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত আবশ্যিক নির্দেশনার ১৪ অনুচ্ছেদে উল্লেখিত।

চিঠিতে আরও জানানো হয়েছে, কিছু হজ এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন করে সরাসরি সৌদি আরবে পাঠাচ্ছে, যা হজ ব্যবস্থাপনায় নানা জটিলতা সৃষ্টি করছে। এর ফলে নুসুক মাসার সিস্টেমে ফ্লাইট তথ্য ও প্রি-অ্যারাইভাল ডাটা দেওয়া সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান এবং হজের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া সম্ভব হচ্ছে না।

এছাড়া, বিমানের সিট খালি থাকা এবং সার্বিক হজ ব্যবস্থাপনায় অপ্রয়োজনীয় সমস্যাও তৈরি হচ্ছে। তাই মন্ত্রণালয় হজ এজেন্সিগুলোকে অনুরোধ করেছে, বিদেশে থাকা হজযাত্রীদের বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করতে।

চিঠিতে সতর্কবার্তাও দেওয়া হয়েছে, যদি কোনো এজেন্সি এ নির্দেশনা অমান্য করে, তবে তার দায়-দায়িত্ব তাদের নিজেই বহন করতে হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03