সর্বশেষ

ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইলে মধ্যস্থতায় ফিরবে না কাতার

Qatar will not return to mediation unless israel formally apologizesCity ads Investment (1)

গাজা ইস্যুতে শান্তি আলোচনা পুনরায় শুরু করার আগে কাতার ইসরায়েলের কাছে দোহায় চালানো বিমান হামলার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছে। প্রায় দশ দিন আগে পরিচালিত ওই হামলায় হামাসের পাঁচ সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিষয়টি উত্থাপন করেন দোহায় অনুষ্ঠিত এক বৈঠকে, যেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। পরবর্তীতে এ নিয়ে আলোচনা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে।

সূত্র জানায়, কাতার ইসরায়েলের এমন একটি ক্ষমা প্রার্থনা মেনে নিতে পারে যেখানে কেবল নিহত কাতারি নিরাপত্তা কর্মকর্তার জন্য দুঃখ প্রকাশ থাকবে। পাশাপাশি তার পরিবারকে ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার আশ্বাস দেওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রশাসন মনে করছে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা ও জিম্মিদের মুক্তিতে কাতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই ওয়াশিংটন তেল আবিব ও দোহার মধ্যে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিয়েছে, যাতে আলোচনার প্রক্রিয়া দ্রুত পুনরায় শুরু করা যায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup