Long Popup (2)
সর্বশেষ

মহাকাশে আছি, অক্সিজেন কিনতে হবে— বলে নারীর থেকে অর্থ নিলো প্রতারক

Fraudster takes money from woman, says i'm in space, needs to buy oxygenCity

জাপানে এক ৮০ বছর বয়সী নারী মহাকাশযাত্রীর ছদ্মবেশে প্রতারণার শিকার হয়েছেন। প্রতারক নিজেকে নভোচারী পরিচয় দিয়ে দাবি করে, মহাকাশ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে এবং অক্সিজেন কেনার জন্য জরুরি অর্থের প্রয়োজন। এই কৌশলে ওই নারীর কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর সঙ্গে পরিচিত হন প্রতারক। তিনি জাপানের উত্তরাঞ্চলীয় একটি দ্বীপে একা বসবাস করতেন। একাকিত্ব কাটাতে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়, আর সেই সুযোগকেই কাজে লাগায় প্রতারক।

কিছুদিন পর প্রতারক নারীকে জানায়, সে বর্তমানে মহাকাশ অভিযানে অংশ নিচ্ছে। কিন্তু বিপদের মুখে পড়েছে এবং বাঁচতে হলে অক্সিজেন কিনতে হবে। সরল মনে বৃদ্ধা অর্থ পাঠালে প্রতারক আরও ঘনিষ্ঠতার ভান করে। একপর্যায়ে তিনি মোটা অঙ্কের অর্থ পাঠিয়ে দেন।

কিন্তু টাকা পাওয়ার পর প্রতারক হঠাৎ করেই সব যোগাযোগ বন্ধ করে দেয়। এতে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

স্থানীয় পুলিশ এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। কর্মকর্তারা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত কেউ অর্থ চাইলে তা প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে একাকিত্বে ভোগা বয়স্ক মানুষদের টার্গেট করেই এসব প্রতারণা চালানো হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate