Long Popup (2)
সর্বশেষ

ওমানে অনুমতি ছাড়াই মিছিল করার সময় ৬ জন গ্রেফতার

Six motorists arrested for unauthorised road procession in omanCity

ওমানের দক্ষিণ আল শারকিয়াহ প্রদেশের জালান বানী বু হাসান এলাকায় অনুমোদনহীন সড়ক শোভাযাত্রা আয়োজনের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। এসময় পাঁচটি গাড়িও জব্দ করা হয়।

আরওপির ট্রাফিক মহাপরিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, সরকারি অনুমোদন ছাড়াই সড়কে শোভাযাত্রা বের করার কারণে তাদের আটক করা হয়েছে। এতে জনসাধারণের অসুবিধা সৃষ্টি হয় এবং যান চলাচলেও বিঘ্ন ঘটে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ধরনের অনুমোদনহীন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। পুলিশ সবাইকে আইন মেনে চলার এবং জনস্বার্থ বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate