সর্বশেষ

ডাকসু নির্বাচন স্থগিত

Daksu election postponedProbashir city Popup 19 03

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করেছে হাইকোর্ট। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই নির্বাচন বন্ধ থাকবে বলে সোমবার (১ সেপ্টেম্বর) আদেশ দেন আদালত।

তপশিল অনুযায়ী, ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ৯ সেপ্টেম্বর। এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। আর শুধুমাত্র সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বাধিক ২১৭ জন প্রার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে অনুষ্ঠিতব্য নির্বাচনেও ব্যাপক প্রতিযোগিতা দেখা গেছে। ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ২৮ প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জনসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী।

ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সংখ্যা ও প্রতিযোগিতা এবার বেশ উল্লেখযোগ্য হলেও আদালতের আদেশে ভোটগ্রহণ আপাতত স্থগিত হওয়ায় নির্বাচনী কার্যক্রম থমকে গেছে। পরিস্থিতি পর্যালোচনার পর নির্বাচন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03