সর্বশেষ

সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২২ হাজার প্রবাসী গ্রেফতার

Massive crackdown in saudi arabia, 22,000 expatriates arrestedProbashircityWebPopupUpdate

গত এক সপ্তাহে সৌদি আরবে ব্যাপক অভিযানে ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়। শনিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় দৈনিক সৌদি গেজেট।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৫৫১ জন আবাসিক আইন লঙ্ঘন করেছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ধরা পড়েন ৪ হাজার ৬৬৫ জন, আর শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক হন আরও ৪ হাজার ৬ জন।

অভিযানে দেখা যায়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করা ১ হাজার ৭৮৬ জনের মধ্যে সর্বাধিক ৫৭ শতাংশই ইথিওপীয় নাগরিক। ইয়েমেনি নাগরিকের সংখ্যা ৪২ শতাংশ এবং অবশিষ্ট ১ শতাংশ অন্য দেশের। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টায় আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরিবহন আইন ভাঙার দায়ে আটক হন আরও ১৮ জন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশকারীদের আশ্রয় দেওয়া বা পরিবহন সুবিধা প্রদান করা গুরুতর অপরাধ। এর শাস্তি হিসেবে অন্তত ১৫ বছরের কারাদণ্ড এবং এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অভিযুক্তের যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে অবৈধ অভিবাসন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate