সর্বশেষ

চাঁদা না দেওয়ায় প্রবাসীর নির্মাণাধীন বাড়ি ভাঙচুর

Expatriate's under construction house vandalized for non payment of duesProbashircityWebPopupUpdate

কুমিল্লার নাঙ্গলকোটে প্রবাসী মোহাম্মদ এরশাদের নিকট ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নিজের ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ শুরু করলে তার ছোট ভাই মোহাম্মদ সাদ্দাম জোরপূর্বক চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে সাদ্দাম নির্মাণাধীন বাউন্ডারি ওয়ালের পিলার ভেঙে দেন।

ঘটনার সময় ভিডিও ধারণের চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম ফোন ছিনিয়ে নেন এবং এরশাদকে মারধর করেন। এরপর তাকে বাঁচাতে এগিয়ে গেলে এরশাদের স্ত্রী দিলরুবা আক্তার সুমি ও বড় ভাই নজির ও মারধর করা হয়। একপর্যায়ে সাদ্দাম এরশাদের স্ত্রীর গলা থেকে দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।

এরশাদ জানান, ২০১৩ সালে তিনি আবু ইউসুফ থেকে ১৮ শতক জমি ক্রয় করেন এবং সেই থেকে ভোগ দখলে আছেন। তিনি বলেন, “ওই জমিতে বাড়ি নির্মাণ শুরু করলে ছোট ভাই জোরপূর্বক দখলের চেষ্টা করে ও চাঁদা দাবি করে। প্রতিবাদ করলে আমাকে, আমার স্ত্রী ও ভাইকে মারধর করা হয়।”

অভিযোগের প্রেক্ষিতে সোমবার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে সাদ্দাম বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রয়োজনে আমি প্রমাণ দিতে প্রস্তুত।”

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।” পেরিয়া ইউনিয়নের সাবেক সদস্য হাজী মফিজুর রহমানও জানান, চাঁদা দাবির বিষয়টি অযৌক্তিক মনে হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate