সর্বশেষ

বিশ্বের নজর এখন সৌদির দিকে! কী ঘটতে যাচ্ছে ফেব্রুয়ারিতে?

More than 13,000 illegal immigrants arrested in saudi arabiaProbashir city Popup 19 03

আগামী ৮ ফেব্রুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হবে তৃতীয় ওয়ার্ল্ড ডিফেন্স শো। সৌদি প্রতিরক্ষা মন্ত্রী ও জেনারেল অথরিটি ফর মিলিটারি ইন্ডাস্ট্রিজের (গামি) ভাইস চেয়ারম্যান প্রিন্স খালিদ বিন সালমান আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজন ভবিষ্যতের প্রতিরক্ষা খাতকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি অংশীদার এবং বিশ্বখ্যাত প্রতিরক্ষা প্রতিষ্ঠান।

8bcc48a7 8236 490d 97df 5806733a2c44

গামি গভর্নর আহমদ আল-ওহালি জানান, কিং সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পৃষ্ঠপোষকতা প্রতিরক্ষা শিল্পে দেশের নেতৃত্বের দৃঢ় অবস্থানকে প্রমাণ করে। তিনি বলেন, এটি ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণের অংশ, যার মাধ্যমে সামরিক ব্যয়ের ৫০ শতাংশ স্থানীয়করণের দিকে অগ্রসর হচ্ছে সৌদি আরব।

আল-ওহালি আরও বলেন, এই আয়োজন উদ্ভাবন ও বৈশ্বিক সহযোগিতার প্রতিফলন। রাজ্যের কৌশলগত অবস্থান ও শিল্প সক্ষমতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করা হবে। তিনি যোগ করেন, “আমরা একসঙ্গে প্রতিরক্ষার ভবিষ্যৎ গড়ে তুলছি, যা জাতির স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করবে।”

ওয়ার্ল্ড ডিফেন্স শোর সিইও অ্যান্ড্রু পিয়ার্সি বলেন, ২০২৬ সালের আয়োজন সরকারি ও বেসরকারি খাতের যৌথ সহযোগিতার মঞ্চ হয়ে উঠবে। উন্নত প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি তৈরি এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা বিনিময়ের সুযোগ এই প্রদর্শনীতে বিশেষ গুরুত্ব পাবে। এতে নেতৃবৃন্দ, উদ্ভাবক ও নতুন প্রজন্ম একত্রিত হবে, যারা প্রতিরক্ষা শিল্পকে সামনে এগিয়ে নেবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আয়োজনে ৭৬টি দেশ থেকে ৭৭৩ জন প্রদর্শক অংশ নেন। এতে ৪৪১টি আন্তর্জাতিক প্রতিনিধি দল উপস্থিত হয়, ২৬ বিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয় এবং আকর্ষণ করে এক লাখেরও বেশি বাণিজ্যিক দর্শনার্থী। এ সাফল্য প্রথম আয়োজনকেও ছাড়িয়ে যায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03