সর্বশেষ

আবারও বড়সড় বিপদের মুখে দিল্লিগামী ফ্লাইট

Vietnam bound air india flight returns to delhi as precautionary measure all passengers safeProbashir city Popup 19 03

ভারতের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বড় ধরনের বিপত্তি এড়ানো গেছে পাইলটের দক্ষতায়। বিমানে কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালসহ কয়েকজন সংসদ সদস্য ছিলেন। ঘটনার পর বেণুগোপাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ভাগ্যের জোর ও পাইলটের দক্ষতা ছাড়া বেঁচে ফেরার সম্ভাবনা ছিল না, যাত্রীসুরক্ষা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।

ঘটনাটি ঘটে রবিবার (১০ আগস্ট) রাতে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাত ৮টার কিছু পর এআই ২৪৫৫ ফ্লাইটটি উড্ডয়ন করে। অল্প সময়ের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। প্রায় এক ঘণ্টা পর জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়ে পাইলট চেন্নাই বিমানবন্দরের দিকে রওনা হন।

কিন্তু চেন্নাই পৌঁছে পাইলট দেখতে পান, রানওয়েতে ইতোমধ্যেই একটি বিমান দাঁড়িয়ে আছে। বাধ্য হয়ে শেষ মুহূর্তে ল্যান্ডিং বাতিল করে বিমানটি পুনরায় আকাশে উঠে যায়। প্রায় দুই ঘণ্টা আকাশে চক্কর দেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে রানওয়ে খালি হলে নিরাপদে অবতরণ সম্ভব হয়।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পাইলটরা প্রশিক্ষিত এবং পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। সংস্থাটি দাবি করেছে, খারাপ আবহাওয়ার কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে রানওয়েতে বিমান থাকা সত্ত্বেও জরুরি অবতরণের অনুমতি কেন দেওয়া হয়েছিল—সে বিষয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বা ডিজিসিএ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত জুনে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১ বিধ্বস্ত হয়ে ২৫৩ জনের প্রাণহানি ঘটে, যা ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03