সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করল যুক্তরাজ্য

Uk launches e visa for bangladeshisCity ads Investment (1)

যুক্তরাজ্য সরকার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে। চলতি বছরের ১৫ জুলাই থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে সম্পূর্ণ ডিজিটাল ই-ভিসা ব্যবস্থা। এর ফলে, এখন থেকে পাসপোর্টে আর স্টিকার বা ‘ভিনিয়েট’ লাগানো হবে না।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট (BRP) বাতিল করে ই-ভিসা চালুর মাধ্যমে ধাপে ধাপে ডিজিটাল প্ল্যাটফর্মে ভিসা তথ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড (BRC) এবং পাসপোর্টে সিল বা স্টিকারসহ অন্যান্য ভিসা মাধ্যমগুলোও ই-ভিসায় রূপান্তরিত হবে।

নতুন ব্যবস্থায়, শিক্ষার্থীরা ভিসা অনুমোদনের পর একটি নিরাপদ ডিজিটাল অ্যাকাউন্টের মাধ্যমে তাদের ভিসা তথ্য সংরক্ষণ ও যাচাই করতে পারবেন। যুক্তরাজ্যে প্রবেশের সময় শিক্ষার্থীদের শুধু পাসপোর্ট এবং ই-ভিসা অ্যাকাউন্টের তথ্য সঙ্গে রাখতে হবে। প্রয়োজন হলে, ইমিগ্রেশনে তা প্রদর্শন করা যাবে।

তবে কিছু ব্যতিক্রম থাকবে। যেসব আবেদনকারী শিক্ষার্থীদের নির্ভরশীল (যেমন: স্বামী/স্ত্রী বা সন্তান), তারা এখনো স্টিকারযুক্ত ভিসা পেতে পারেন।

এদিকে ভ্রমণের আগে শিক্ষার্থীদের কিছু বিষয় নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। যেমন: UKVI অ্যাকাউন্ট তৈরি করে সেটির সঙ্গে পাসপোর্ট সংযুক্ত করা, ই-ভিসা সঠিকভাবে ইস্যু হয়েছে কি না তা যাচাই, অনুমোদনপত্রের কপি (মুদ্রিত বা ডিজিটাল) সঙ্গে রাখা এবং পাসপোর্ট পরিবর্তনের ক্ষেত্রে ইউকেভিআই প্রোফাইলে নতুন তথ্য হালনাগাদ করা। ডিজিটাল ভিসা ব্যবস্থার এই রূপান্তর ভিসা প্রক্রিয়াকে আরও সহজ, নিরাপদ এবং দ্রুতগামী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাজ্য সরকার।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup