সর্বশেষ

সৌদি আরবে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

Bangladeshi arrested in saudi arabia on charges of sexual harassmentCity ads Investment (1)

সৌদি আরবে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে জহিরুল ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দেশটির আল-বাহা অঞ্চলে বসবাস করছিলেন। মঙ্গলবার (১৭ জুন) সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় নিরাপত্তা টহল দল এবং মানব পাচার প্রতিরোধবিষয়ক বিভাগ যৌথভাবে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার পর প্রয়োজনীয় প্রাথমিক তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পাবলিক প্রসিকিউশনের (সরকারি কৌঁসুলি দপ্তর) কাছে হস্তান্তর করা হয়।

সৌদি গেজেট আরও জানিয়েছে, আল-বাহা অঞ্চলের কমিউনিটি নিরাপত্তা জোরদারে কাজ করছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।

নারীর প্রতি সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে সৌদি সরকার কঠোর অবস্থান নিয়েছে। দেশটিতে যৌন হয়রানির মতো অভিযোগে দোষী সাব্যস্ত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে, যা কারাদণ্ড ও অর্থদণ্ড পর্যন্ত গড়াতে পারে।

এ ঘটনায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের মধ্যে সতর্কতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দেশটির আইন মেনে চলতে এবং দায়িত্বশীল আচরণের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03