সর্বশেষ

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ওমানের উদ্যোগে আলোচনা সভা

Discussion meeting organized by ncp diaspora alliance omanCity ads Investment (1)

প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের উদ্দেশ্যে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ওমান এর উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে (শুক্রবার) লিওয়া আল জাহিয়ার দারুল সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শিরোনাম ছিল ‘বাংলাদেশের নতুন রাজনীতিতে এনসিপির কাছে প্রত্যাশা’।

সভায় সভাপতিত্ব করেন দারুল ইসলাম এবং সঞ্চালনা করেন আবদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন। বিশেষ অতিথি ছিলেন ওমান আল বেরমীর পরিচিত ব্যবসায়ী মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা, যাঁদের মধ্যে ব্যবসায়ী, পেশাজীবী ও শ্রমিকরা উল্লেখযোগ্য।

বক্তারা তাদের বক্তব্যে নতুন রাজনৈতিক ধারা ও জাতীয় রাজনৈতিক সংস্কারে এনসিপির ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, রাজনৈতিক চেতনাসম্পন্ন প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনায় অংশগ্রহণকারীরা প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। তারা প্রবাসী তরুণ সমাজকে রাজনীতিতে ইতিবাচকভাবে যুক্ত করার উপায় নিয়ে আলোচনা করেন এবং প্রবাসীদের নাগরিক সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা ওমানে বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণ, পাসপোর্ট সেবা উন্নয়ন এবং বিমান টিকিটের মূল্য কমানোর দাবিও উত্থাপন করেন। সবশেষে, রাজনৈতিক সচেতনতাই উন্নত বাংলাদেশের ভিত্তি হতে পারে বলে অভিমত দেন অংশগ্রহণকারীরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup