সর্বশেষ

ওমানে বাংলাদেশিসহ ৫ জন গ্রেপ্তার

OmanWeb Popup (3)

ওমানের মুসান্দাম এবং আল বুরাইমি এলাকায় দুটি পৃথক অভিযানে বিদ্যুৎ সংযোগের ক্যাবল ও যন্ত্রাংশ চুরির অভিযোগে এক বাংলাদেশিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি চারজনের মধ্যে তিনজন পাকিস্তানি এবং একজন ওমানি নাগরিক।

মুসান্দাম পুলিশ কমান্ড জানিয়েছে, মাধা অঞ্চলে নির্মাণাধীন একটি ভবন থেকে বিদ্যুৎ তার ও ক্যাবল চুরির অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে তারা। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।

অপর এক অভিযানে আল বুরাইমি পুলিশ কমান্ড এক ওমানি নাগরিক এবং তিনজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে। তারা একই কায়দায় একাধিক স্থান থেকে বিদ্যুৎ ক্যাবল এবং সংযোগ যন্ত্রাংশ চুরি করছিল। ওমান পুলিশ জানিয়েছে, অব্যাহত নজরদারি ও দ্রুত অভিযানের ফলে অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

ওমানে ক্যাবল চুরির পেশায় জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক। গত সপ্তাহে একই অভিযোগে দেশটির বিভিন্ন এলাকা থেকে অন্তত ১৪ জন বাংলাদেশি আটক হয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup