সর্বশেষ

মা ও মেয়েকে বিয়ে করে অশ্লীল ভিডিও ধারণ, ওমান প্রবাসী গ্রেপ্তার

মা ও মেয়েকে বিয়ে করে অশ্লীল ভিডিও ধারণ, ওমান প্রবাসী গ্রেপ্তারProbashir city Popup 19 03

মানিকগঞ্জে একসঙ্গে মা ও মেয়েকে বিয়ে করার পর কিশোরীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামাল শেখ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বিল-ডাউলি গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত জামাল শেখ রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিরআট গ্রামের মৃত কবেদ আলী শেখের ছেলে।

ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, ২০১৩ সালে তার মাকে বিয়ে করেন জামাল শেখ। এরপর তাদের পরিবার একসঙ্গে বসবাস করতে থাকে। কিছুদিন পর জামাল শেখ গোপনে ওই কিশোরীর গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে সে কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয় এবং বিয়ে না করলে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে আদালতের মাধ্যমে এক আইনজীবীর সহযোগিতায় জামাল শেখ তাকে বিয়েতে বাধ্য করে। ২০২২ সালে জামাল শেখ ওমানে চলে যায়।

২০২৩ সালে দেশে ফিরে আসার পর ওমান প্রবাসী জামাল শেখ আবারও ভুক্তভোগীর সঙ্গে সংসার শুরু করে। এই সময়ে সে তাদের অন্তরঙ্গ মুহূর্তের অসংখ্য ভিডিও গোপনে ধারণ করে। বিষয়টি বুঝতে পেরে ওই তরুণী বাবার বাড়িতে চলে যায় এবং পরবর্তীতে ২০২৩ সালের ২১ এপ্রিল আইনজীবীর মাধ্যমে জামাল শেখকে তালাক দেন।

তালাকের পর ১ মে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এক যুবকের সঙ্গে বিয়ে করেন ওই তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে জামাল শেখ তার ধারণকৃত ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও তরুণীর স্বামী ও তার পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে দেয়। এর ফলে ভুক্তভোগী মানিকগঞ্জ সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত জামাল শেখকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং ব্যক্তিগত মুহূর্তের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে।

আরও  দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03