সর্বশেষ

পাকিস্তানের আকাশে ভারতীয় ফ্লাইটের জরুরি অবতরণ

মাঝ আকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টা যাত্রীর, ভিডিও ভাইরালProbashir city Popup 19 03

ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে জেদ্দাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বিমানটির উপর থাকা ৫৫ বছর বয়সী এক যাত্রী পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হয়ে পড়লে, ফ্লাইট ক্রু তাকে অক্সিজেন সরবরাহ করলেও তার অবস্থা দ্রুত অবনতি ঘটে।

মানবিক দৃষ্টিকোণ থেকে পাইলট করাচি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর, ফ্লাইটটি দ্রুত করাচির দিকে ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে।

পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটির মেডিকেল টিম সেখানে উপস্থিত হয়ে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেন। তার অবস্থা স্থিতিশীল হয়ে ওঠে, এবং তাকে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়।

এই মানবিক সহায়তার ঘটনা এমন এক সময় ঘটে যখন আন্তর্জাতিক সহযোগিতার প্রচেষ্টা আরও গতি পায়। পাকিস্তানের আকাশসীমা একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট করিডর হওয়ায়, এর আগে বহু ভারতীয় ফ্লাইটও জরুরি পরিস্থিতিতে করাচিতে অবতরণ করেছে।

এ ঘটনায় বোঝা যায় যে, মানবিক সংকটের সময়ে দেশীয় সীমান্ত ছাড়িয়ে সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়ানো কোনো নতুন ঘটনা নয়। জরুরি পরিস্থিতি কাটিয়ে ফ্লাইটটি পরে নিরাপদে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেয়।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03