Long Popup (2)
সর্বশেষ

সৌদি আরবে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ChatGPT Image Jan 16 2026 05 05 18 PMProbashircityWebPopupUpdate

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া এসব হজযাত্রীর মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। আজ রোববার (২৪ মে) বাংলাদেশ হজ অফিস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে মক্কায় ১৮ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন। অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও ব্যবস্থাপনা দলের সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন সৌদি আরবে গেছেন। এ ছাড়া বিভিন্ন হজ এজেন্সি ও ব্যবস্থাপনা দলের সদস্য হিসেবে রয়েছেন আরও ৭৭৪ জন।

বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে এবার মোট ২০১টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৮টি, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে। আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল এবং শেষ ফ্লাইটটি যায় ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা একটানা চলবে ৩০ জুন পর্যন্ত।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate