Long Popup (2)
সর্বশেষ

আমিরাতে ১০০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী

65e09da0 d45e 4a07 ac61 65fb174cbc15ProbashircityWebPopupUpdate

১০০ কোটি টাকারও বেশি লটারি জিতে আমিরাতে এক প্রবাসী তরুণের রাতারাতি ভাগ্যবদল হয়েছে। আবুধাবির রুইয়াস শিল্পাঞ্চলে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ওই প্রবাসীর নাম তৈয়ব খান। তিনি ‘ইউএই লটারি’–এর লাকি ডে ড্রতে তিন কোটি দিরহামের বিশাল জ্যাকপট জিতেছেন। তবে ভাগ্যবদলের এই আনন্দ কেবল তাঁর একার নয়; লটারির টিকিট কেনার অংশীদার আরও চার বন্ধুর সঙ্গে এই বিপুল অঙ্কের অর্থ সমানভাগে ভাগ করে নিচ্ছেন তিনি। ফলে পাঁচ বন্ধুর প্রত্যেকেই পাচ্ছেন ৬০ লাখ দিরহাম করে।

চার বছর আগে নেপাল থেকে আমিরাতে এসেছিলেন তৈয়ব। কঠোর পরিশ্রমের পাশাপাশি পরিবারকে আর্থিকভাবে সাহায্য করে আসছিলেন। ২০২৪ সালের শুরুর দিকে ফেসবুকে ইউএই লটারির খবর দেখে বন্ধুদের সঙ্গে মিলে যৌথভাবে টিকিট কেনার সিদ্ধান্ত নেন। প্রতি সপ্তাহে চাঁদা তুলে টিকিট কিনতেন তাঁরা এবং পালাক্রমে নম্বর বাছাই করতেন। কখনো পরিচিত নম্বর মিলিয়ে, আবার কখনো এলোমেলোভাবে নম্বর বাছাই করতেন তাঁরা। এর আগে ছোটখাটো কিছু পুরস্কার জিতলেও, বড় কিছু পাওয়ার আশা তাঁরা কখনোই ছাড়েননি। ড্রয়ের দিন ইমেইলে ফলাফল দেখে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না তৈয়ব। তিনি জানান, ইমেইলে তিন কোটি দিরহাম লেখা দেখে তাঁর হাত-পা কাঁপতে শুরু করেছিল। এটি সত্যি কি না, তা নিশ্চিত হতে তিনি নিজের অ্যাকাউন্টে লগইন করেন এবং সেখানে সোনালি অক্ষরে লেখা বিজয়ের অঙ্ক দেখে হতবাক হয়ে যান।

বিজয়ের এই আনন্দ সংবাদ তৈয়ব প্রথমেই তাঁর নেপালে থাকা চাচাকে জানান, যিনি তাঁর আমিরাতে আসার পেছনে সবচেয়ে বড় সহায় ছিলেন। লটারির এই অর্থ দিয়ে তৈয়বের প্রথম লক্ষ্য হলো নেপালে পরিবারের জন্য একটি সুন্দর বাড়ি নির্মাণ করা। এছাড়া এখন তিনি দুবাইয়ের আবাসন খাতে বিনিয়োগ এবং উদ্যোক্তা হিসেবে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate