Long Popup (2)
সর্বশেষ

কত টাকায় বিক্রি হলো ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’?

F42665015dce80c1faaf2bf6059e3330c8927cbcd1ef804fProbashircityWebPopupUpdate

আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জজুড়ে শোরগোল ফেলে দেওয়া অ্যালবিনো জাতের দুই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ বিক্রি হয়ে গেছে। তবে দামের দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে রয়েছে নেতানিয়াহু। ৭৬০ কেজি ওজনের মহিষ নেতানিয়াহু বিক্রি হয়েছে ৬ লাখ টাকায়, যেখানে ৭০০ কেজি ওজনের ট্রাম্পকে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। ফলে কোরবানির পশুর বাজারে ট্রাম্পের চেয়ে বেশি দর পেয়ে বাজিমাত করল নেতানিয়াহু। তবে ট্রাম্পের মতো নেতানিয়াহুর গন্তব্যও রাজধানী ঢাকা।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া এগ্রো ফার্ম থেকে ট্রাম্প নামের মহিষটিকে ইতিমধ্যে পুরান ঢাকার ক্রেতার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত শুক্রবার মহিষটি ক্রেতার কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা। গায়ের রং আর চুলের স্টাইলের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামানুসারে এর নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে মহিষটি কিনে এনেছিল রাবেয়া এগ্রো ফার্ম। ট্রাম্প খামার ছাড়ায় সেটিকে দেখতে না পেয়ে দর্শনার্থীরা কিছুটা হতাশ হলেও বন্দর উপজেলার এসএস ক্যাটল এগ্রো ফার্মে থাকা নেতানিয়াহুকে দেখতে মানুষের ভিড় প্রতিনিয়ত বাড়ছে।

এসএস ক্যাটল এগ্রোর ব্যবস্থাপক মেহেদী হাসান জানান, তাঁদের খামারের ৭৬০ কেজি ওজনের অ্যালবিনো জাতের মহিষ নেতানিয়াহু ৬ লাখ টাকায় বিক্রি হয়েছে। ঢাকার এক ক্রেতা মহিষটি কিনেছেন এবং ঈদের আগেই তিনি এটি নিয়ে যাবেন। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতানিয়াহু নামের এই মহিষটিও সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ ভাইরাল হয়, যার ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এটিকে দেখতে খামারে ভিড় জমাচ্ছেন। একই সময়ে দুই খামারের রাজনৈতিক নামকরণের এই দুই মহিষকে কেন্দ্র করে ক্রেতা ও স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate